১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামে ১০ মৃত্যুর দিনে নতুন শনাক্ত ১২৭৩ জন

বাংলাধারা প্রতিবেদক  »

চট্টগ্রামে ফের হাজার ছাড়ালো করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। একই সময়ে মারা গেছেন আরও ১০ জন। ৩ হাজার ৪৫০ টি নমুনা পরীক্ষায় মহানগরে রয়েছে ৮৩৫ জন এবং বিভিন্ন উপজেলায় ৪৩৮ জন। এদিন সংক্রমণের হার ছিলো ৩৬ দশমিক ৮৯ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী উপজেলায়, ৯৬ জন। এ ছাড়া ফটিকছড়ি ও বোয়ালখালী উপজেলায় ৫৯ জন করে এবং রাঙ্গুনিয়া উপজেলায় ৪০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, এদিন চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জন, চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

এছাড়া মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৩ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ৪৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২৯ জনের নমুনা পরীক্ষায় ১২০ জন, এন্টিজেন টেস্টে ৮১৩ জনের নমুনা পরীক্ষায় ২৩০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২৪ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন