২২ মার্চ ২০২৬

চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৭৭ শতাংশ।

শনিবার (২৫ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ২৫ জন মহানগর এলাকার এবং ১ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯১৩ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩৬২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৫১ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ