২৭ মার্চ ২০২৬

চট্টগ্রামে ৪১ জনের করোনা আক্রান্ত, মৃত্যু ৩

বাংলাধারা প্রতিবেদন»

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।  মৃত্যু হয়েছে ৩ জনের।

রোববার (৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ২০ জন মহানগর এলাকায় এবং ২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এদিন করোনায় চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়েছে।  

বর্তমানে চট্টগ্রামে করোনার সংক্রমণ কমে ৩ শতাংশে নেমেছে। হাসপাতালগুলোতে কমেছে রোগীর চাপও।

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে রোগীর চাপ কমেছে। তবে এর মানে এই নয় আর করোনা হবে না। সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন