২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামে ‌‘ভুয়া এমবিবিএস’ ডাক্তার ধরা

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রামের বন্দর থানাধীন কলসীদীঘিরপাড় এলাকা থেকে রূপন শীল (৫২) নামের এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-৭।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তাকে আটক করা হয়। আটক রূপন শীল পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের মৃত ধনঞ্জয় শীলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।তিনি জানান, কলসীদীঘির উত্তরপাড় এলাকায় রীমা মেডিকেল হল নামের একটি দোকানে ডাক্তারি প্যাড তৈরি করে চেম্বার খুলে চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে রূপন শীল।এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় অভিযান চালানো হয় ওই ফার্মেসিতে। এ সময় তল্লাশি চালিয়ে ডাক্তারি সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, দীর্ঘদিন ধরে ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে আসছে।

আরও পড়ুন