১৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম আবাহনীর ক্রিকেট দায়িত্বে সিআইপি জামিল

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম আবাহনী লিমিটেড ক্রিকেট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,সেরাজ ফোর এইচ স্পোর্টস অ্যাকাডেমির ফাউন্ডার প্রেসিডেন্ট ও বিকেএমইএ এর সহ-সভাপতি গাওহার সিরাজ জামিল।

গাওহার সিরাজ জামিল রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০০৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা বাণিজ্যি গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়ে আসছেন। তিনি সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আজীবন সদস্য ছাড়াও বিজিএমইএ ফরেন মিশন সেলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মুজিব শতবর্ষ প্রিমিয়ার ক্রিকেট লীগ কে সামনে রেখে ক্রিকেট কমিটি গঠন করা হয়।এসময় গাওহার সিরাজ জামিল কে চেয়ারম্যান করার পাশাপাশি সম্পাদক নির্বাচিত ফোর এইচ গ্রুপের পরিচালক কামরুল হাসানকে।এছাড়া টিম ম্যানেজার নির্বাচিত হয়েছেন ফোর এইচ গ্রুপের কর্মকর্তা এম তারেকুল হক,সহকারী ক্রিকেট সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএম ইকবাল মোরশেদ।

আবাহনী ক্রিকেট কমিটির চেয়ারম্যান গাওহার সিরাজ জামিল বলেন,চট্টগ্রাম প্রিমিয়ার ডিবিশনে আবাহনী খুবই দারুণ ক্রিকেট খেলে থাকে।প্রতিবারের মতো এবারও আবাহনী ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুন