বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহতদের মধ্যে আলভী নামের এক ছাত্রলীগ কর্মীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার উপ পরিদর্শক ইয়াছমিন আখতার বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, হঠাৎ করেই মাহমুদুল করিমের নেতৃত্বে আমাদের নেতা-কর্মীর ওপর হামলা চালানো হয়। এতে ৪ জন আহত হয়েছে।
বাংলাধারা/এফএস/এফএস












