১৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের গোচরা বাজারের সৌদিয়ার গেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা নামের এক যাত্রী জানান, হানিফ পরিবহন বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। অটোরিকশাটি দ্রুত গতিতে আসায় এ দুর্ঘটনা হয়েছে।

রাঙ্গুনিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে স্থানীয়রা। দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

আরও পড়ুন