১৮ মার্চ ২০২৬

চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ইএফডি লটারির পুরষ্কার বিতরণ

বাংলাধারা প্রতিবেদন  »

আগ্রবাদে অবস্থিত চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটেরে সৈকত সম্মেলন কক্ষে ইএফডি (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) লটারি বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৪ জুন) লটারি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন।

৫ম বারের মতো চট্টগ্রাম থেকে চর্তুথ পুরষ্কার হিসেবে ১০ হাজার টাকা পুরস্কার জিতেছেন ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামের নাসির উদ্দিন (৬০)। এছাড়া চট্টগ্রামে আরো ১৬ জন চতুর্থ পুরস্কার (১০ হাজার টাকা) জিতেছেন। এর মধ্যে আগ্রাবাদ ডিভিশন থেকে ১৩ জন, চান্দগাঁও ১ জন, পটিয়া ১ জন, চট্টলা থেকে ১ জন পুরস্কার পেয়েছেন।

চট্টগ্রামের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট প্রদান করা রাষ্ট্রের প্রতি আমদের দায়িত্ব। ইএফডি চালানের মাধ্যমে বুঝা যায় ভ্যাট সরকারি কোষাগারে জমা হয়েছে কিনা।

তিনি আরো বলেন, একজন গ্রাহক ১০ হাজার টাকা পুরস্কার জিতেছেন যিনি হোটেল গোল্ডেন ইনের একজন গ্রাহক। পুরষ্কার জিতায় আমরা আনন্দিত। আমরা চাই সবসময় ইএফডি চালান সংরক্ষণ করে সবাই পুরস্কার জিতুক। পুরষ্কার নেওয়ার ব্যাপারে জানান, এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা এবং হয়রানি নেই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন