বাংলাধারা প্রতিবেদন »
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। দেশেও আতংক বেড়েছে। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৪ জন। মারা গেছেন একজন। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এ নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সদস্য সচিব ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন সমাগম যাতে না হয় এজন্যই মূলত ডিসি স্যার এই নির্দেশ দিয়েছেন।
৩১ মার্চ পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানা বন্ধ রাখা হবে জানান তিনি।
বাংলাধারা/এফএস/টিএম












