৭ মার্চ ২০২৬

চট্টগ্রাম নিউমার্কেটে শিক্ষার্থীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাই

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় শপিং করতে গিয়ে শামীমা আক্তার (২৩) নামে এক মাদরাসা শিক্ষার্থী ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন। তাকে মারধর করে নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ মার্চ) বিকাল ৪ টার দিকে ঈদের জন্য শপিং করতে গিয়ে ওই মহিলা ছিনতাইয়ের কবলে পড়ে। পরে আহত অবস্থায় শিক্ষার্থী শামীম আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বহদ্দারহাটস্থ বসবাসরত বাসায় নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে রাত আটটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শামীম আক্তার বাঁশখালী উপজেলা কাথরিয়া ইউনিয়নের ১ হালিয়া পাড়া এলাকার আবু জাফরের মেয়ে। তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট এলাকায় একটি ভবনে ভাড়ায় থাকেন এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা কামিল ১ম বর্ষের ছাত্রী।

শিক্ষার্থী শামীম আক্তার জানান, ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আমার ভাগিনীদের জন্য কেনাকাটা করতে বিকালে বহদ্দারহাট ভাড়া বাসা থেকে বের হয়ে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা পথরোধ করে এলোপাথাড়ি মারধর করা শুরু করে। এ সময় তাঁর কাছে থেকে টাকা ও মোবাইলফোন ছিনতাই করে নিয়ে যায় তারা।

 

আরও পড়ুন