বাংলাধারা প্রতিবেদক»
বন্দরনগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা।উদ্ধারকৃত এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ার এক যুবকের কাছ থেকে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের এসব স্বর্ণ জব্দ করা হয়।
জানা যায় মো.সোহেল (২৮) নামে এই যুবকের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।তিনি দুবাই থেকে বিজি ১৪৮ ফ্লাইটে করে চট্টগ্রাম বিমান বন্দরে আসেন। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা ২৪ ক্যারেটের ২৬টি স্বর্ণের বার, ৬টি গলানো গোল্ড পাত, ৩টি গোল্ড পিন্ডো, ৫টি হাতের বালা, ১টি নেকলেসসহ অন্যান্য গহনা।
এ বিষয়ে চট্টগ্রাম বিমান বন্দর কাস্টমস শাখার ডেপুটি কমিশনার সুমন চাকমা বাংলাধারাকে বলেন,কাস্টমস গোয়েন্দা সংস্থা একজন যুবকের কাছ থেকে স্বর্ণ উদ্ধার করেছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাধারা/এফএস/এফএস












