বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল অফিসার ডাঃ মোহাম্মদ তকী (৮৯) আর নেই।
আজ ২৪ আগস্ট সকাল ৬ টায় ওয়াজেদিয়াস্থ কালুমিয়াজির বাড়ির নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বাদ আসর ভুলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি রোগীদের কাছে একজন দরদী চিকিৎসক ও পরামর্শদাতা হিসেবে জনপ্রিয় ছিলেন। তা ছাড়া কলেজ জীবনে একজন ভাল বক্তা হিসেবেও তিনি পরিচিত।
ব্যক্তি জীবনে খুব স্মার্ট, খোলামেলা, সহানুভূতিশীল ও ব্যক্তিত্ব সম্পন্ন ডাঃ তোকী সর্বদা একটি পরিশালীত বোধ এবং আত্ম-মর্যাদার সাথে জীবন যাপন করতেন।
তার মৃত্যুতে চট্টগ্রাম বিজিএমইএ’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদন জানিয়েছেন।
মোহাম্মদ তকী ছিলেন একজন অনন্য মানুষ। তাঁর মৃত্যু বাংলাদেশের স্বাস্থ্য সেবা সেক্টরে গভীর শূন্যতার সৃষ্টি করবে।
বাংলাধারা/এফএস/এফএস












