১৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম ক্লাব স্পোর্টস উইংস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন এবং রমজানের তাৎপর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে মিলিত হন।

ক্লাবে ভারপ্রাপ্ত সভাপতি জসিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল সহ ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পরিচালক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।

ব্রাদার্স কর্মকর্তারা জানান সম্প্রতি সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছি আমরা। ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিততে না পারলেও দল ভাল খেলেছে। সামনের দিনগুলোতে সবাই মিলে ব্রাদার্সের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ