১৯ মার্চ ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সদস্যদের জন্য ২০ হাজার পিস মাস্ক দিয়েছে এলবিয়ন গ্রুপ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সদস্যদের জন্য ২০ হাজার পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে এলবিয়ন গ্রুপ।

রবিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩ টায় খুলশী ডিআইজি ভবনে চট্টগ্রাম রেঞ্জের ডি আই জি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) এর হাতে ২০ হাজার পিস মাস্ক তুলে দেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।

চট্টগ্রাম রেঞ্জের ডি আই জি বলেন, এলবিয়ন গ্রুপ বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের বিভিন্ন উপায়ে সহযোগিতা করে আসছে। করোনার এই সময়ে মাস্ক ব্যবহারে সচেতন করার লক্ষে এলবিয়ন গ্রুপের এই উদ্যোগ প্রশংসনীয়। এছাড়া, করোনার এই সময়ে সকলকে অবশ্যই মাস্ক ব্যবহারের আহবান জানান রেঞ্জ ডিআইজি।

বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডি আই জি জাকির হোসাইন খান, টুরিস্ট পুলিশ চট্টগ্রাম এর এস পি আপেল মাহমুদ,  চিটাগাং কো অপারেটিভ হাউসিং সোসাইটি এর সাবেক কমিটি সদস্য মোহাম্মদ সাজ্জাদ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন