৪ মার্চ ২০২৬

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদ, জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশে দুটি অবৈধ ইটভাটা স্কেভেটর দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অপর একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ মে) চন্দনাইশ উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ অভিযানে এ উচ্ছেদ ও জরিমানা করা হয়।

উচ্ছেদ ও জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহ হলো মেসার্স শাহ্ আলী রজা (রা.) ব্রিকস ম্যানু, মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু. ও মেসার্স শাহ আমানত ব্রিকস ম্যানু:

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ ও লাইসেন্সবিহীন ভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা উচ্ছেদ ও একটিকে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, ইটভাটাগুলোকে সকল কার্যক্রম বন্ধ রাখতে ও দ্রুত সকল স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক ঊর্মি সরকার, নমুনা সংগ্রহকারী চন্দন বিশ্বাস, চন্দনাইশ থানা পুলিশ, ফায়ার সার্ভিসের একটি টিম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ