চন্দনাইশ প্রতিনিধি»
পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চন্দনাইশে পৃথক পৃথক জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ অক্টোবর) চন্দনাইশের মোহাম্মদ খালী হযরত বন্দী শাহ্ (রাঃ) সুন্নিয়া তাহফিজুল কোরআন ও ফোরকানিয়া মাদ্রাসা কতৃক আয়োজিত এলাকা বাসির সহযোগিতায় বণার্ঢ্য র্যালি ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলি প্দরক্ষিণ করে। পরে এক আলোচনা সভা মাজার চত্ত্বরে রভিজ আহম্মদ ছমদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, সুপার ছিদ্দিক আহমদ নইমী,মও.বশির,মসজিদ কমিটির সভাপতি মো.সেলিম,গাউছিয়া কমিটির সভাপতি মৌলানা মো.শরফুদ্দীন,সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈন উদ্দীন,মো ইলিয়াস,ইমাম,হারুনুর রশিদ,হাফেজ মামুন,মো.শাহাজাহান,আবুল হোসেন,নাজিম উদ্দীন,প্রমুখ।
এ সময় বক্তাগণ নবী করিম (দ:) আর্দশ জীবন অনুসরণে নিজের চরিত্র গঠনসহ নিজেকে সে হিসেবে তৈরি করার আহবান জানান।
বাংলাধারা/এফএস/এফএস












