২৬ মার্চ ২০২৬

চন্দনাইশে বরমা ইউনিয়নের খোরশেদ আলমের মনোনয়নপত্র দাখিল

চন্দনাইশ প্রতিনিধি»

আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে চন্দনাইশ উপজেলার ৫ নং বরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক কমিটির সমর্থনে মনোনয়ন পত্র দাখিল করেছেন অত্র ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক খোরশেদ আলম টিটু।

গতকাল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মিনহাজুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র জমা দেয়া হয়। এসময় তার সাথে বরমা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম দাখিল শেষে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমার নির্বাচনী এলাকার জনসাধারণের ভালোসায় সিক্ত হয়ে নির্বাচন করতে বাধ্য হয়েছি । আপনারা যে ভালোবাসা ও সমর্থন আমাকে দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ, আপনাদের এ ঋণ শোধ করবার নয়। আমি সকলের দোয়া ও সমর্থন আশা করছি।

আরও পড়ুন