২৩ মার্চ ২০২৬

চন্দনাইশে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আলোচনা সভা

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশে সম্মিলিত বুদ্ধ পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি কামনায় আলোচনা সভা ও শান্তি শোভাযাত্রা অনুষ্টিত হয়েছে।

শুক্রবার ( ১৩ মে) বিকালে উপজেলা পরিষদের সামনে হতে শান্তি শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাসেম মাহাবুব স্কুল ময়দানে আলোচনা সভা অনুষ্টিত হয়।

অ্যাডভোকেট জয় শান্ত বিকাশ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আকতার, পৌর মেয়র মাহাববুল আলম খোকা, বাবু রাখাল চন্দ্র বড়ুয়া। নিবু বড়ুয়া ও মৃদুল কান্তি বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক আবু আহমদ জুনু,থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বাবু সুদীপ বড়ুয়া, ভদন্ত শীল রক্ষিত মহাস্হবির, ভদন্ত জ্ঞানরত্ন মহাস্হবির, ভদন্ত অতুলানন্দ মহাস্হবির, ভদন্ত দেবানন্দ মহাস্হবির, সনজিতা বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন