চন্দনাইশ প্রতিনিধি »
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ আগস্ট) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, উপজেলা প্রকৌশলী রেজা উন নবী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চেয়ারম্যান, সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, আ’লীগ নেতা যথাক্রমে মনসুর আলী ফয়সাল, জসিম উদ্দিন, যুবলীগ নেতা যথাক্রমে সাইফুল ইসলাম, মাহবুবুল আলম রিপু, ঠিকাদার মো.ওয়াহিদুল ইসলাম চৌধুরী, ছাত্রলীগ নেতা ইফতেখারুল হক চৌধুরী মাহিন, দেলোয়ার হোসেন, কাফি চৌধুরী, সাইদুর রহমান ওয়াহিদ প্রমুখ।
বাংলাধারা/এআই












