চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পশ্চিম সাতবাড়িয়া আরিফ শাহ পাড়া শাহী জামে মসজিদ, মাদ্রাসা ও মাজারের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন বছরের জন্য এই কমিটি গঠনের লক্ষ্যে গত (২২ মার্চ) রবিবার মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে এলাকাবাসী ও মুসল্লিদের সমন্বয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিদের সর্বসম্মতিক্রমে জনাব মোহাম্মদ লোকমান ফারুকীকে সভাপতি এবং জনাব রফিক উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক মসজিদ, মাদ্রাসা ও মাজারের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনার জন্য এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।












