১৩ মার্চ ২০২৬

চন্দনাইশে হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২১৩ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৩৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সোলাইমান, ১০৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ওয়াসিম উদ্দিন।

এছাড়াও করিমুল ইসলাম ও মো. সেলিম জাবেদ সহ-সভাপতি, নাজিম উদ্দিন ও মো. রিয়াদ সহ-সম্পাদক, মো. মামুনুল ইসলাম অর্থ সম্পাদক, জাহেদুল কবির রাসেল সহ-অর্থ সম্পাদক, মো. বোরহান উদ্দিন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আবু হানিফ সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো. আনছুর আলী সহ-সাংগঠনিক সম্পাদক, মো. পেঠান সাংস্কৃতি সম্পাদক, জাফর আহমদ দপ্তর সম্পাদক নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো. ইলিয়াছ ধর্ম সম্পাদক, মো. ইউসুফ সমাজ কল্যাণ সম্পাদক, সদস্য পদে মো. কলিম উদ্দিন, মো. গিয়াস উদ্দিন, নুরুল আনছার মিন্টু, মো. তারেকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এড. তুষার সিংহ হাজারী, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন শিক্ষক ইন্দ্রজিৎ চক্রবর্তী।

নির্বাচন চলাকালে পরিদর্শনে আসেন এএসপি (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির, চন্দনাইশ থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার, ওসি (তদন্ত) মজনু মিয়া, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, মনোজ সিংহ হাজারী, পিযুষ সিংহ হাজারী, অধ্যাপক দীপক সিংহ হাজারী, মো. লোকমান হাকিম, এড. শিশির রক্ষিত, সাংবাদিক সৈকত দাশ ইমন, শহিদুল ইসলাম, জিন্নাত আলী রানা, মো. নাজিম উদ্দিন, মো. ইউনুছ, সাইফুল ইসলাম সুমন, মো. বাহাদুর, পিন্টু নাথ প্রমুখ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ