২৩ মার্চ ২০২৬

চন্দনাইশে ১০০০ পরিবারকে ইফতার সামগ্রী দিল যুবলীগ

চন্দনাইশ প্রতিনিধি »

চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার অসহায় ও হত দরিদ্র ১ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগ।

শুক্রবার দুপুরে চন্দনাইশ সদরস্থ মহিলা মাদ্রাসা মাঠে এসব ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

উপজেলার চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা, কাঞ্চনাবাদ, জোয়ারা, বরকল, বরমা, বৈলতলী, সাতবাড়িয়া, হাশিমপুর, ধোপাছড়ি ইউনিয়নের সহস্রাধিক দলীয় নেতা-কর্মী ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক এস এম মুছা তসলিম, যুবলীগ নেতা যথাক্রমে, ফোরক আহমেদ, আজিজুর রহমান আরজু, কৃষ্ণ চক্রবর্তী, সিরাজুল ইসলাম চৌধুরী, আনসারুল হক, মফিজুল আলম, মো. সরোয়ার, আবদুর রহমান, মোহাম্মদ হোসেন, মো. সোলাইমান, মো. সোহেল, মো. সায়েম, সোহেল হোসেন মন্টু, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, মো. আরিফ, জাহাঙ্গীর আলম, আবদুস সবুর অপু, জিল্লুর রহমান, মো. নাছির উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা যথাক্রমে, মিজানুর রহমান, মো. হাসিব, সুকান্ত, আনোয়ার হোসেন প্রমুখ।

সিটি গ্রুপের অর্থায়নে প্রতি পরিবারের ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি চনা, ১ কেজি চিনি, ১ কেজি চিরা, ১ কেজি লবণ, আধা কেজি চা পাতা, ২ কেজি পিঁয়াজ, ১ লিটার তেল, ১ টি সাবান ও দুধ বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাহে রমজানের জাতির কল্যাণে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রাদান করে তাদের পাশে এগিয়ে আসার জন্য সিটি গ্রুপের কর্ণধারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইভাবে প্রতিটি বৃহত্তর প্রতিষ্ঠানের কতৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ