চন্দনাইশ প্রতিনিধি»
চন্দনাইশে ইউপি নিবার্চনে নৌকা প্রতীকে ৪, স্বতন্ত্র প্রার্থী ৩ চেয়ারম্যান প্রার্থী নিবার্চিত হয়েছেন। জোয়ারা ইউপি ছাড়া প্রত্যেক ইউনিয়নে নতুন মুখ।
চন্দনাইশ ইউপি নির্বাচনে গতকাল ৫ জানুয়ারী অনুষ্ঠিত ভোট যুদ্ধে ৩ নৌকা প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছে বিদ্রোহী প্রার্থী।
চেয়ারম্যান পদে বরকল ইউনিয়নে আবদুল রহিম চৌধুরী (আনারস) ৫৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ফেরদাউছ ইসলাম খান (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ১৯৪৩ ভোট, বৈলতলীতে আ’লীগ মনোনীত প্রার্থী এসএম সায়েম (নৌকা) প্রতীক নিয়ে ৭৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫২৪ ভোট, হাশিমপুর ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থী এড. খোরশেদ বিন ইসহাক (নৌকা) প্রতীকে পেয়েছেন ৪৭৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী (চশমা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৩৭০, বরমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. খোরশেদ আলম (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪১৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী আ’লীগ মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০৪৩ ভোট, কাঞ্চনাবাদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল শুক্কুর কোম্পানী (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ মনোনীত প্রার্থী এড. আবু
ছালেহ (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫০২ ভোট, ধোপাছড়িতে আ’লীগ মনোনীত প্রার্থী মো. আবদুল আলীম (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান চেয়ারম্যান মো. মোরশেদুল আলম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭১৫ ভোট। জোয়ারাতে বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
বাংলাধারা/এফএস












