চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যায়নরত চাঁদপুর জেলার শিক্ষার্থীদের অরাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক ও ভ্রাতিত্বপূর্ণ সংগঠন ‘চাঁদপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন’র ৯ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরেস্টি বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাবিব হাসান ও সাধারণ সম্পাদক রাজনীতি বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাদিম মাহমুদ হিমুকে মনোনীত করা হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সংগঠনটির সাবেক সভাপতি মো,কাউসার আহমেদ ও সাবেক সিনিয়র সহ সভাপতি বিল্লাল আহমেদ আগামী ১ বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন। পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করারও নির্দেশ প্রদান করেন।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মো,শামীম মিজি,সহ সভাপতি মো, শাহ আলম,কানিজ ফাতিমা, ফাজলে করিম বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মো, শাখাওয়াত হোসেন,ফারুকুল ইসলাম, রাহাতুল ইসলাম, মেহেদী হাসান, সাদিয়া আফরিন মিশু,সানোয়ার হোসেন সামির। এ ছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে মোদ্দাসির হোসাইন ও মো, মাহমুদুল হাসান।
উল্লেখ্য, পারস্পরিক সাহায্য সহযোগিতার নিমিত্তে ২০১০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রদের নিয়ে এটি গঠিত হয়েছে। সংগঠনটি নানান উৎসব, দিবস, বার্ষিক ট্যুর, সংস্কৃতি চর্চা, ও ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পালন করে থাকে।
বাংলাধারা/এফএস/এমআর












