১৪ মার্চ ২০২৬

চবিতে চিকা মুছা ও পোস্টার অপসারণ শুরু করল প্রশাসন

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন দেয়ালে ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠনগুলোর চিকাসহ সকল ধরনের দেয়াল লিখন মুছে দেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে বিভিন্ন সংগঠনের পোস্টারও অপসারণ করা হচ্ছে।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে জিরো পয়েন্টে এসে পোস্টার অপসারণ করেন। এর আগে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্থাপনাসমূহে পোস্টার ও চিকা মারা নিষিদ্ধ করে প্রশাসন। এছাড়া গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের শাটল ট্রেনের বগির নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড এবং স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, আপাতত ভর্তি পরীক্ষা উপলক্ষে এ অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে। এজন্য প্রাথনিকভাবে অনুষদ ভবনগুলোর চিকা ও পোস্টার অপসারণ করা হবে। পর্যায়ক্রমে পুরো ক্যাম্পাস জুড়েই এ কার্যক্রম চলবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয়ের ইমেজ সংরক্ষণের জন্য আমরা এ কার্যক্রম শুরু করেছি। আপাতত অনুষদ ভবনগুলো থেকে অপসারণ করছি। পর্যায়ক্রমে সবগুলো অপসারণ করব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ