২৭ মার্চ ২০২৬

চবিতে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা।  শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয় ‘ক’ ইউনিটের পরীক্ষা, যা শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

এবার ঢাবির ভর্তি পরীক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ২১৭ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজ বিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১টায় হল পরিদর্শন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে সব রকমের জালিয়াতি রোধে আমাদের সর্বোচ্চ নজরদারি রয়েছে। চবিতে ভর্তি পরীক্ষায় অতীতেও জালিয়াতির ঘটনা ঘটেনি। আমরা এ সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রস্তুত।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন