চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র আংশিক নতুন কমিটি অনুমোদিত হয়েছে।
এতে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মোঃ মনিরুজ্জামান বাবু
সভাপতি ও রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তানজিল আহমেদ হৃদয়কে
সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিততে এ কমিটি অনুমোদন দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অমিত কুমার বসু।
কমিটির অন্যারা হলেন, সহ-সভাপতি মোঃ আবির মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর রাসেল, সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ, মাসুমা আক্তার মিমি ও আসাদুজ্জামান রুপম এবং দপ্তর সম্পাদক মেহেদী হাসান শান্ত।
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে সংগঠটনের প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বাংলাধারা/এফএস/এমআর












