১৪ মার্চ ২০২৬

চবির কলা ভবনে আগুন

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা অনুষদের ইতিহাস বিভাগের কনফারেন্স রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভবনের তিন তলায় ৩১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের দুটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ওই রুমের এসি ও প্রজেক্টরসহ অন্যান্য সরঞ্জাম পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম। তিনি আরো বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে এ ঘটনা কেউ হতাহত হয়নি।’

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশনস অফিসার আবু জাফর বলেন, আমরা খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ