চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এস এম মনিরুল হাসানকে। আগামী এক বছরের জন্য তাঁকে এই নিয়োগ দেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালন করবেন।
প্রফেসর এস এম মনিরুল হাসান এর আগে তিন মেয়াদে স্যার এ এফ রহমান হলের প্রভোষ্টের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি আলাওল হলের আবাসিক শিক্ষকও ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুন প্রক্টর আলী আজগর চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় এতদিন চবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












