১৪ মার্চ ২০২৬

চবি ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা!

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইউনিট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০০৬-০৭ সেশনের রেজাউল হক রুবেল এবং সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের ২০১০-১১ সেশনের ইকবাল হোসাইন টিপুকে মনোনীত করা হয়।

শনিবার (১৩ জুলাই) রাত একটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী এ কমিটির অনুমোদন দেন।

আগামী এক বছরের জন্য তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক নিয়োগ করে দ্রুতসময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে কেন্দীয় দপ্তরের মেলে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ