২১ মার্চ ২০২৬

চবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘ইভটিজিংয়ের’ অভিযোগ

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ করেছেন এক ছাত্রী। অভিযুক্ত ছাত্রলীগ নেতা নিয়াজ আবেদীন পাঠান শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ একাকারের অনুসারী হিসেবে পরিচিত। তিনি ২০১২-১৩ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ ঘটনায় প্রক্টর অফিসে লিখিত অভিযোগপত্র দেন ভুক্তভোগী ছাত্রী। তিনি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগে অধ্যয়নরত ও ‘সংগ্রাম’ নামে ছাত্রলীগের একটি সংগঠনের নেত্রী।

বিষিয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ইভটিজিংয়ের ঘটনায় অভিযোগপত্রটি পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী জানান, গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় বন্ধু-বান্ধবসহ স্টেশন সংলগ্ন খাবারের দোকানে প্রবেশ করছিলেন। ওই সময় নিয়াজ আবেদীন পাঠান তাকে বাজেভাবে কটূক্তি করে। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানালে তিনি তর্ক করা শুরু করেন। যা তার জন্য ‘অসম্মানজনক ছিল’ বলে উল্লেখ করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে নিয়াজ আবেদীন পাঠান বলেন, ‘আমি তাকে ব্যক্তিগতভাবে চিনিও না। আর এ ধরনের কোন ঘটনাই ঘটে নাই। সাংবাদিকদের মাধ্যমেই বিষয়টি জানতে পেরেছি।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন