বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘষের্ ট্রেনের চালক ও পুলিশ সদস্যসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ বুধবার (৪ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মালবাহী ট্রেনটি নগরের বটতলী থেকে নাজিরহাটের উদ্দেশে ছেড়ে এসেছিল।
আহতদের মধ্যে পুলিশ সদস্য মিজানের নাম জানা গেলেও বাকি ৩ জনের নাম এখনো জানা যায়নি।
জানা যায়, ১০টার দিকে চবি শাটল ট্রেনের সঙ্গে রেলওয়ের মালবাহী একটি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। রেলওয়ে পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনায় শাটল ট্রেনের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












