২০ মার্চ ২০২৬

চমেক অফিসার্স এসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি এর বোন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ডাক্তার আইরিন সুলতানা।

সাধারণ সম্পাদক হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ এম শাহাদাত হোসাইন জুয়েল।

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহা-সচিব মীর মোহাম্মদ মোর্শেদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়।

গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এ বি এম মাসুদ, কোষাধ্যক্ষ প্রকৌশলী ফরহাদ রশীদ, দপ্তর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, ক্রীড়া, সমাজসেবা ও সাংস্কৃতিক সম্পাদক মিজবাহ ইবনে হাকিম ও নির্বাহী সদস্য হয়েছেন কাজী মুশফিকুস সালেহীন।

বাংলাধারা/এফএস/ওএস

আরও পড়ুন