৩১ মার্চ ২০২৬

চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’তে পরীমনির কণ্ঠের কাজ শুরু!

বাংলাধারা ডেস্ক »

ছবির নাম ‘বিশ্বসুন্দরী’। চয়নিকা চৌধুরীর নতুন এ ছবিতে অভিনয় করছেন পরীমনি। ছবির শুটিং প্রায় শেষের দিকে। এবার শুরু হচ্ছে ডাবিং এর কাজ।

আগামীকাল (২৪ সেপ্টেম্বর) থেকে এতে ছবির সংলাপে কণ্ঠ দেবেন পরীমনি।

এ নিয়ে পরিমনি বললেন, ‘বিশ্বসুন্দরী’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। আর মাত্র চারদিন শুটিং করলেই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাবে। কাল থেকে ছবির ডাবিংয়ে অংশ নেওয়ার কথা আমার। আপাতত শুধু ‘বিশ্বসুন্দরী’র সঙ্গেই যুক্ত আছি। এই ছবির কাজ শেষ না করে অন্য কোনও কাজ শুরু করতে চাই না। বেশ যত্ন সহকারে চলছে এর কাজ। অল্প কিছু দৃশ্যধারণ হলেই এর পুরো শুটিং শেষ হবে।

চলতি বছর জুনে ছবির শুটিং শুরু হয় ফরিদপুরে। সর্বশেষ শুটিং হয়েছে বান্দরবানের নীলগিরিতে। এতে পরীমনির বিপরীতে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

‘বিশ্বসুন্দরী’ প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। ছবিতে একটি সাধারণ মেয়ের সফলতার গল্প উঠে আসবে। যেখানে থাকবে তার আশপাশের মানুষের ভূমিকার কথাও।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন