১৯ মার্চ ২০২৬

চলছে সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ

বাংলাধারা প্রতিবেদন  »

দ্বিতীয় পর্যায়ের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।

তিনি বলেন, নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পারবো। নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সন্দ্বীপ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন। এই পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।খবর: বাংলানিউজ

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন