পটিয়া প্রতিনিধি »
চলন্ত এসি বাসে যান্ত্রিক ত্রুটি হতে আকষ্মিক আগুন প্রাণে বাঁচলেন ৪০ যাত্রী।
জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী শীতাতপ নিয়ন্ত্রিত প্রেসিডেন্ট ট্রাভেলের একটি বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায় নি।
আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকার তিন রাস্তার মোড়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গাড়িটির এসি’র যান্ত্রিক ত্রুটি থেকে বাসের পিছনের অংশে চলন্ত অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার ঘটনা টের পেয়ে যাত্রীরা চালককে জানান। চালক দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জানান, জাতীয় কল সেন্টারের ৯৯৯ হতে একজন বাস যাত্রী কল দিলেই খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কেউ হতাহত না হলেও বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












