৩০ মার্চ ২০২৬

চলে গেলেন খাগড়াছড়িতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরী

খাগড়াছড়ি পতিনিধি »

চলে গেলেন পার্বত্য খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের সাব-ডিভিশন কমান্ডার তৎকালীন খাগড়াছড়ি মহাকুমা প্রশাসকের বাংলোর আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনকারী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দোস্ত মোহাম্মদ চৌধুরী।

শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাত সাড়ে ৩টার দিকে তিনি জেলা শহরের এপিবিএন এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের সাক্ষী , যিনি নিজেই একটি ইতিহাস দোস্ত মোহাম্মদ চৌধুরী স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন।

১৯৭১ সালের ৭ ডিসেম্বর থেকে তিনি খাগড়াছড়ির তৎকালীন মহাকুমা আওয়ামী লীগের সভাপতি হন। টানা ২২ বছর তিনি এ পদে দ্বায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি খাগড়াছড়ির মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দ্বায়িত্ব পালন করেছেন।

দোস্ত মোহাম্মদ চৌধুরীর ছোট ছেলে মো. আফতাফ উদ্দিন চৌধুরী বলেন, বাদ আছর খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে জেলা আ’লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রান্সর্ফোস চেয়ারম্যান প্রতিমন্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল এিপুরা এমপি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজুরী চৌধুরী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দোস্ত মোহাম্মদ চৌধুরীর বিদেহী আত্মার শান্তি কামনা করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন