বোয়ালখালী প্রতিনিধি »
বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার, কধুরখীল ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হারুন মিয়া (৭১) আর নেই। বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজেউন।
আজ বাদে জোহর দুপুর ২টায় নিজ বাড়ীতে কধুরখীল তৈয়বীয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজ অনুষ্টিত হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
মৃত্যকালে তিনি ২য় স্ত্রী , ২ ছেলে , ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, ভাইস চেয়ারম্যান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, পৌর মেয়র আবুল কালাম আবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবর, বোয়ালখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের নেতৃবৃন্দ, খেলাঘর বোালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী, দৈনিক কালের কন্ঠ শুভ সংঘ, দিশারী খেলাঘর আসর, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, বোয়ালখালী ক্ষেতমজুর সমিতি, বোয়ালখালী রিক্সা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক সংগঠন।
বাংলাধারা/এফএস/এআর












