২৯ মার্চ ২০২৬

চসিকের উচ্ছেদ অভিযান

বাংলাধারা প্রতিবেদন »  

নগরবাসীর চলাচলের সুবিধার্থে ও নগরীর সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও ফুটওভারব্রীজের নিচের অংশ দখলমুক্ত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ আগস্ট) নগরীর রিয়াজুদ্দিন বাজার ও দেওয়ানহাট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, আজকের পরিচালিত অভিযানে রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন ফুট ওভারব্রীজের নিচ থেকে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া আশপাশের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ফুটপাত ও ফুটওভারব্রীজের নিচের অংশ অবৈধ দখলমুক্ত করা হয়। তাছাড়া দেওয়ানহাট এলাকায় সিটি কর্পোরেশনের মালিকানাধীন পোর্ট সিটি কমপ্লেক্সে অভিযান চালিয়ে ভবনের ভেতরের করিডোর থেকে দোকানের মালামাল অপসারন করে লোকজন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন