১৩ মার্চ ২০২৬

চসিক কার্যালয়ের প্রবেশমুখে বসানো হয়েছে জীবাণুনাশক ‘অটো স্প্রে চেম্বার’

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম সিটি করপোরেশনে নানা শ্রেণির লোকজন যাতায়াত করেন। এ ক্রান্তিকালে যেকোনো ভাবেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই কার্যালয়ের প্রবেশমুখে এ জীবাণুনাশক স্প্রে চেম্বার বসানো হয়েছে। চসিক কর্মকর্তা-কর্মচারী বা জনসাধারণ এর  ভেতর দিয়ে প্রবেশ করে চার সেকেন্ড অবস্থান করলে জীবাণুধ্বংসকারী রাসায়নিকের মিশ্রণ স্বয়ংক্রিয় ভাবে স্প্রে হবে। এতে করে শরীরে থাকা করোনা ভাইরাস বা যেকোনো ধরনের জীবাণু ধ্বংস হয়ে যাবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র আবু আদনানের নেতৃত্বে ছয় শিক্ষার্থী এই অটো স্প্রে চেম্বারটি তৈরি করেছেন। ‘অটো ডিসইনফেকশান চেম্বার’ নামের এ স্বয়ংক্রিয় চেম্বারটি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার টাকা।

আদনান বলেন, বিদ্যুৎ সংযোগের মাধ্যমে অটো ডিসইনফেকশান চেম্বারটি সার্বক্ষণিক সক্রিয় রাখা হবে। একটি সেন্সরের মাধ্যমে এটি কাজ করবে। চেম্বারে প্রবেশের দুই সেকেন্ডের মধ্যে ক্লোরিন মিশ্রিত দ্রবণ স্প্রে শুরু হবে। তবে গায়ে পিপিই পড়া অবস্থায় চেম্বারে প্রবেশ করতে হবে। মিশ্রণের রাসায়নিক পদার্থ সরাসরি গায়ে পড়লে তাতে হাঁচি শুরু হতে পারে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ