৩০ মার্চ ২০২৬

চসিক নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে: সিইসি

বাংলাধারা প্রতিবেদন »

আসছে ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। করোনাভাইরাসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আগামী দুই-একদিন মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশত বার্ষিকীর কেক কেটে নির্বাচন ভবন থেকে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান সিইসি।

নুরুল হুদা বলেন, এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নেইনি। আরও দুই-একটা দিন দেখি। কারণ, নির্বাচনের তো প্রস্তুতি শেষের দিকে। প্রার্থীরা বলেছে, ‘তারা সাবধানে নির্বাচনী প্রচারণা করবে। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায়।’ তাদের অনুরোধ আছে। তারা যদি জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলে। আমরা বলেছি, যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চায় যাতে জনসমাগম না করে। তাই যদি হয়, তাহলে কোনো অসুবিধা নাই। কারণ আমাদের তো জীবনের সব কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে না। করোনার কারণে কোথাও কোথাও সীমিত হয়েছে। সীমিত আকারেই করব।’

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন