১৯ মার্চ ২০২৬

চসিক নির্বাচনে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

বাংলাধারা প্রতিবেদন  »

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি ভোর ৬টা থেকে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আব্দুর রউফ এ তথ্য জানান।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামে আগামী চারদিন আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে। যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। 

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন