বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (চসিক) জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠকে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় দলীয় কার্যালয় হতে সোলায়মান আলম শেঠকে মনোনয়ন দেয়া হয়।
এর আগে দুপুরে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
সমর্থন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোলায়মান আলম শেঠ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত।
বাংলাধারা/এফএস/টিএম












