বাংলাধারা প্রতিবেদন »
করোনা ভাইরাসের কারণে আমরা নির্বাচন স্থগিত করেছিলাম। গত ৫ আগস্ট সরকার সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। তবে আগামী ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর। (খবর- বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের)।
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর জানান, প্রশাসকের মেয়াদ হচ্ছে ১৮০ দিন। ১৮০ দিন পূর্ণ হওয়ার আগে ৪০ থেকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করে ফেলবো। ১৮০ দিন পূর্ণ হবে ২০২১ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। নির্বাচনটা যে পর্যায়ে আমরা স্থগিত করেছিলাম, সেখান থেকেই আবার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ নতুন করে কাউকে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।
বাংলাধারা/এফএস/টিএম












