বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আগামীকাল (১০ ফ্রেব্রুয়ারি) থেকে।
মনোনয়ন প্রত্যাশীদের (মেয়র ও কাউন্সিলর) আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়মী লীগের বর্ধিত সভায় দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন এ তথ্য জানান।
মেয়র নাছির বলেন, মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন প্রত্যাশীরা সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে ফরম সংগ্রহ করতে পারবেন। মেয়র পদের জন্য ২৫ হাজার টাকা এবং কাউন্সিলর পদের জন্য ১০ হাজার টাকা জমা দিতে হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালে অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র এম মনজুর আলমকে হারিয়ে নির্বাচিত হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












