৩০ মার্চ ২০২৬

চসিক নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি গুজব

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিতাদেশের বিষয়টি গুজব বলে জানিয়েছেন আঞ্চলিক রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান।

বুধবার (১৮ মার্চ) বিকালে বাংলাধারাকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হাসানুজ্জামান বাংলাধারাকে বলেন, আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনটি স্থগিত করার ব্যাপারে কমিশন এখন পর্যন্ত আমাদের কোন সিদ্ধান্ত জানায় নি।

তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের জানিয়েছেন প্রার্থীরা যেন কম জনসমাগম রেখে তাদের প্রচার-প্রচারণা কার্যক্রম চালিয়ে যায়।

তিনি আরো বলেন, যারা নির্বাচন স্থগিত করার ব্যাপারে গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তায় ব্যবস্থা নেয়া হবে।

বাংলাধারা/এফএস/টিএম  

আরও পড়ুন