১৭ মার্চ ২০২৬

চাঁদা তুলে টাকা আত্মসাতের প্রতিবাদ করায় যুবকের উপর হামলা

মিরসরাইয়ে

আনোয়ারা প্রতিনিধি»

আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামে টিউবয়েল স্থাপনের জন্য চাঁদা তুলে টাকা আত্মসাতের প্রতিবাদ করায় এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার বিকেলে কৈনপুরা পাল পাড়ায় এ ঘটনা ঘটে। হামলায় আহত যুবক বাবুল পাল চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তার মাথা,নাক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় আহত বাবুল পাল বাদী হয়ে সাগর পাল (২৬),সৃজন পাল (৬৫), সুমন পাল (৪০) সহ সাত জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কৈনপুরার পাল পাড়ায় সুপেয় পানির পাইপ লাইন স্থাপনের পর সেখানে টিউবয়েলের তলা পাকা করতে এলাকার লোকজন থেকে টাকা তুলে অভিযুক্তরা। কাজ না করে টাকা মেরে দেয়ার প্রতিবাদ করায় বাবুল পালের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জথম গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক।

আহত বাবুল পাল বলেন, এলাকার লোকজনের কাছ থেকে পাইকের কাজ করবে বলে টাকা তুলে কাজ না করায় আমি প্রতিবাদ করি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার উপর হামলা করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
আনোয়ারা থানার এস আই আবুল ফারেজ জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থালে গিয়ে বাবুলকে উদ্বার করি। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন