২৩ মার্চ ২০২৬

‘চাকরির প্রলোভন দেখিয়ে’ কিশোরীকে অপহরণ, ১০ দিনেও মেলেনি সন্ধান

বান্দরবান প্রতিনিধি »

গেল কয়েকদিন আগে রেমাক্রি ইউনিয়নের দুর্গম এলাকায় কেসমন পাড়ায় ১৪ বছরের মেয়ে নিজ বাড়িতে মাকে কাজের সহায়তা করেছিল। পাশপাশি জুম চাষের বাবাকেও সহযোগিতা করতো সে। কিন্তু হঠাৎ তাদের এই ছোট মেয়ে হারিয়ে গেলে বাবা-মার কপালে চিন্তার ভাজ পড়ে। খুঁজতে থাকে এদিকে সেদিক। পরে শুনতে পারে যে, চাকরি ও অর্থের প্রলোভন দেখিয়ে সড়কে সাইট ম্যানেজার অপহরণ করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকার রেমাক্রী ইউনিয়নে কেসমন পাড়া গ্রামে।

ঘটনাটি বিষয়ে জানতে রেমাক্রি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য জন ত্রিপুরার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তবে কেনো নিখোঁজ কিশোরীর বিষয়ে তার পিতা-মাতাকে আইনগত ব্যাবস্থা গ্রহণ করতে সহায়তা করেননি— এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান ।

প্রায় ১০ দিন পরও মেয়ের সন্ধান না পেয়ে কিশোরীর মা-বাবা দুর্গম এলাকার রেমাক্রি থেকে ছুটে আসেন বান্দরবানের গণমাধ্যম কর্মীদের কাছে। চোখের পানি ফেলে বলেছিলেন ‌‘বাবারা আমার মেয়েটিকে খুজে দাও’।

কথাটি শুনে ঘটনাটি ব্যাপারে প্রশ্ন করা হলে ভুক্তভোগী বাবা বলেন, ‘আমার ছোট মেয়ে বয়স মাত্র ১৪ বছর। পড়ে পঞ্চম শ্রেণীতে দলিয়ান প্রাথমিক বিদ্যালয়ে। পড়ালেখা পাশাপাশি পরিবার কাজেও সহায়তা করত।’

ভুক্তভোগী বাবার অভিযোগ, বান্দরবানে ঠিকাদার আনিসুল ইসলাম সুজন থানচি থেকে রেমাক্রি বড়মদক সরকারি সড়কে কাজ চলমান ছিল। সে কাজে দেখা শোনা করত রেজাউল করিম টিপু নামে সাইট ম্যানেজার। প্রায় দুই মাস ধরে ওই এলাকায় সড়কের কাজে নিয়োজিত ছিল। সেই সুযোগের অভিনব কায়দায় ফেলে ছোট মেয়ে সাথে কথা বলার সুযোগ নেয়। নিষেধ করার পরও সহজ সরল পরিবারকে তোয়াক্কার না করে দিন দিন ক্রমাগত বাড়তে থাকে। এক পর্যায়ের মেয়েটিকে টাকা ও চাকরি প্রলোভন দেখিয়ে ১৮ মার্চ শুক্রবারে ভোরে নৌকা যোগে অপহরণ করে নিয়ে যায় রেজাউল করিম টিপু নামের ওই সাইট ম্যনেজার।

অপহরণকারী রেজাউল করিম টিপু (৪৮) বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের ক্যাথোয়াই পাড়া মৃত কবির মাস্টার ছেলে।

কথা হয় সার্ক মানবধিকার ফাউন্ডেশনে জেলা সহ-সভাপতি অচমং মারমা সাথে। তিনি বলেন, ‘১৮ বছরে নিচে হলে মেয়েটি নাবালক। যেহেতু মেয়েটি প্রাপ্তবয়স্ক হয়নি সেহেতু অপহরণকারী বিরুদ্ধে ধর্ষণ মামলা হবে এবং এটি দণ্ডনীয় অপরাধ।’

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন চেয়ারম্যান মো. আলম সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ মোবাইলে যায়নি।

নাইক্ষ্যংছড়িতে খোঁজ নিয়ে জানা গেছে, রেজাউল করিম টিপু বিয়েও করেছেন দুইটি। তাদের মধ্যে একজন উপজাতি এবং অন্যজন বাঙালি মুসলিম নারী। এ ব্যাপারে রেজাউল করিম টিপুকে একাধিকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে তার গ্রামে খবর নিয়ে জানা গেছে, তিনি পলাতক রয়েছেন।

রেমাক্রি এলাকার স্থানীয় জানান, মো. রেজাউল করিম টিপু থানচি উপজেলার রেমাক্রি দলিয়ান পাড়ার সরকারি একটি রাস্তার কাজে ২ মাস ধরে কেরানির কাজে ছিল। মানুষকে ভুলিয়ে ভালিয়ে সবার সাথে মেলামেশা করতো। আর নিজেকে কন্ট্রাক্টার পরিচয় দিতো। সুযোগে নিয়ে কয়েকবার দেখা সাক্ষাৎ হতো হাবৈরুং ত্রিপুরার সাথে এবং পরিচয় দিতো— অনেক টাকার মালিক।

ভুক্তভোগীর মা জানান, রেজাউল করিমকে অনেকবার সাবধান করেছি মেয়ের সাথে কথা না বলার জন্য। পরে চুরি করে আমার মেয়েটিকে চাকরি প্রলোভন দেখান রেজাউল করিম নামে কথিত ওই যুবলীগ নেতা। সেই চাকরি প্রলোভনে বাড়ি থেকে কিভাবে চলে গেছে আমরা টের পায়নি। বাড়িতে তার কাগজপত্র খুঁজোখুঁজি শুরু করলে শুধু সার্টিফিকেট মিলে। ১০ দিন পর ও এখন আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না।

এ ব্যপারে ঠিকাদার আনিসুল ইসলাম সুজনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মং শৈই থুই মার্মা রনি সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন, ‘সড়কে রাস্তার নির্মাণ কাজের নিয়োজিত ঠিকাদার আনিসুল ইসলাম সুজনের সাথে তাঁর কর্মচারি বিষয়টি নিয়ে আলোচনা করলে তিনি সহযোগিতার আশ্বাস দেন। কিন্তু ৯ দিন অতিবাহিত করার পরেও এখনো পর্যন্ত কোন রকম সহযোগিতা পাইনি।’

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুদিপ্ত রায় জানান, কিশোরীকে অপহরণের বিষয়ে অপহৃতের পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্তপূর্বক কিশোরীকে উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

থানার তথ্য মতে, ২৭ মার্চ রোববার সন্ধ্যায় হাবৈরুং ত্রিপুরার দুলাভাই শান্ত ত্রিপুরা থানচি থানায় একটি অপহরণ মামলার সাধারণ ডায়েরি করেন রেজাউল করিম টিপুর বিরুদ্ধে। থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের প্রেমের ফাঁদে ফেলে ও চাকরির প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সের এক নাবালিকা কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে ৪৮ বছর বয়সের নাইক্ষ্যংছড়ির উপজেলার বাইশারী ইউনিয়নে ১নং ওয়ার্ডের যুবলীগ নেতার ও আনিসুল হক সুজন ঠিকাদারের সাইট ম্যানেজার রেজাউল করিম টিপু বিরুদ্ধে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ