২৭ মার্চ ২০২৬

চান্দগাঁওয়ে হাতেনাতে দুই চাঁদাবাজ আটক

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে চাঁদাবাজির অর্থসহ ২ চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া থানার ইসলামপুরের মো. আবুল কালামের ছেলে মো. আজাদ (৩৫) ও বোয়ালখালী থানার মুন্সিপাড়ার মৃত দুলামিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৫৫)।

সোমবার (৩০ আগস্ট) রাত সোয়া ৮টায় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী সিনিয়র পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, নগরীর চান্দগাঁও এলাকায় সিএনজি, বাস, ট্রাকসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করছে কিছু ব্যক্তি। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত সোয়া ৮টায় র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ৯৪৫ টাকা জব্দ করা হয়। আটকদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন