বাংলাধারা প্রতিবেদন »
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের চারদিন পর মা-ছেলের লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।
তারা হলো- মিরসরাই উপজেলার জোরারগঞ্জের টুম্পা মজুমদার (৩০) ও তার শিশুপুত্র বিজয় মজুমদার (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) কাপ্তাইয়ে কর্ণফুলীতে নৌডুবিতে নিখোঁজ হন টুম্পা ও তার শিশুপুত্র।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












